১৬ বছর বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। বিগত স্বৈরাচার সরকার দিনের ভোট রাতে করেছে। জনগণ তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল, এখন সময় এসেছে জণগণের গণতান্ত্রিক ভোটের অধিকার প্রতিষ্ঠা করার।
এই মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আলহাজ্ব আমান উল্লাহ আমান।
আজ (১৫ ফেব্রুয়ারী ) শনিবার সকালে বন্ধন উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আর ও বলেন, দেশের মানুষ ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেই ভোট দেয়ার জন্য একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার এবং সেই বহুল প্রত্যাশিত ভোটের মাধ্যমে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।
স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৬ বছরের শাসন আমলে তাদের নির্যাতনে ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে।
বিএনপির নেতা কর্মীরা ঘরে থাকতে পারেনি। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই। সবাইকে ঐকবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে আর ও উপস্থিত ছিলেন,কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি, মনির হোসেন মিনু, কলাতিয়া কলেজের গভর্নিং কমিটির সভাপতি, মফিজুর রহমান পলাশ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুন্ম আহবায়ক, ওয়ালীউল্লাহ সেলিম, কেরানীগঞ্জ মডেল থানা যুবদলের আহ্বায়ক,আসাদুজ্জামান রিপন, কলাতিয়া
ইউনিয়ন বিএনপির সভাপতি, চান মিয়া, কলাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, দাউদ সিকদার, কলাতিয়া ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক, সামসুল ইসলাম সহ অত্র স্কুলের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র ছাত্রী বৃন্দ।