বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

সংস্কার রাজনৈতিক দলগুলোকেই করতে হবে,আমরা সহযোগিতা করব : প্রধান উপদেষ্টা

রাজনৈতিক সংস্কার নিয়ে দেশজুড়ে আলোচনা যখন তুঙ্গে, তখন প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, রাজনৈতিক দলগুলোকেই তাদের সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে, আর সরকার এই উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত। তার মতে, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবই অনেক সমস্যার মূল কারণ, যা দেশের গণতান্ত্রিক কাঠামোর বিকাশে বাধা সৃষ্টি করছে। রাজনীতির মূল উদ্দেশ্য […]

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৮:০৩

রাজনৈতিক সংস্কার নিয়ে দেশজুড়ে আলোচনা যখন তুঙ্গে, তখন প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, রাজনৈতিক দলগুলোকেই তাদের সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে, আর সরকার এই উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত।

তার মতে, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবই অনেক সমস্যার মূল কারণ, যা দেশের গণতান্ত্রিক কাঠামোর বিকাশে বাধা সৃষ্টি করছে।

রাজনীতির মূল উদ্দেশ্য হলো জনগণের কল্যাণ নিশ্চিত করা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক দল নিজেদের স্বার্থের দিকে বেশি মনোযোগ দিয়েছে।

দলীয় নেতৃত্বে একচেটিয়া প্রভাব, স্বজনপ্রীতি, অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের আস্থা কমে গেছে। এর ফলে দেশে সুশাসনের অভাব দেখা দেয় এবং উন্নয়ন বাধাগ্রস্ত হয়।

প্রধান উপদেষ্টা মনে করেন, রাজনৈতিক সংস্কারের জন্য দলগুলোর উচিত নিজস্ব গঠনতন্ত্রের কার্যকারিতা বাড়ানো, নৈতিক মূল্যবোধ বজায় রাখা এবং নতুন নেতৃত্ব গঠনের সুযোগ সৃষ্টি করা। তিনি বলেন, “যদি রাজনৈতিক দলগুলো নিজেদের ভুলত্রুটি বুঝতে পারে এবং সঠিক পথে সংস্কারমূলক পদক্ষেপ নেয়, তাহলে সরকার ও প্রশাসন তাদের পাশে থাকবে।”

রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চার অভাব রয়েছে। অনেক ক্ষেত্রে পরিবারতন্ত্র ও আজীবন নেতৃত্বের সংস্কৃতি দেখা যায়, যা নতুন নেতৃত্ব গঠনের পথে বাধা। তাই দলগুলোর উচিত অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধি বাছাই করা।

রাজনীতিতে কালো টাকার প্রবাহ কমাতে হবে এবং স্বচ্ছ তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। অর্থের উৎস ও ব্যয়ের বিষয়ে জনগণের কাছে জবাবদিহিতা থাকা জরুরি।

তরুণ প্রজন্মকে রাজনৈতিক নেতৃত্বে সুযোগ দিতে হবে, যাতে তারা নতুন চিন্তাধারা ও আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে পারে। এতে রাজনীতি আরও উদ্ভাবনী ও গণমুখী হবে।

প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে, সরকার ও প্রশাসন রাজনৈতিক সংস্কারের জন্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বচ্ছতা আনতে আইনি কাঠামো শক্তিশালী করা হতে পারে, পাশাপাশি দলীয় গণতন্ত্রের উন্নয়নে নীতিগত সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, “আমরা কোনো দলের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করব না, তবে যদি তারা ইতিবাচক পরিবর্তন আনতে চায়, তাহলে আমরা প্রয়োজনীয় সহায়তা করব।”

রাজনৈতিক সংস্কার দেশের গণতান্ত্রিক ব্যবস্থার উন্নতির জন্য অপরিহার্য। দলগুলোর উচিত স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভেতরে পরিবর্তন আনা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।

সরকার ও প্রশাসনের সহযোগিতায়, যদি দলগুলো সুশাসন ও গণতান্ত্রিক চর্চাকে অগ্রাধিকার দেয়, তাহলে দেশের রাজনীতি আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী হবে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৫৭

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৭৯

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৫৭

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৫৭