বুধবার (১২ ফেব্রুয়ারি) সেনবাগ পাইলট স্কুলমাঠে জেডএএফ (ZAF) ফাউন্ডেশনের প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকার প্রধানকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে জয়নুল আবেদীন বলেন, ‘সবাই যদি ড. ইউনুসকে সহযোগিতা করেন, তাহলে দেশের গণতন্ত্র ফিরে আসবে ইনশাআল্লাহ।’
জয়নুল আবেদীন ফারুক প্রশাসনকে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা আমাদের প্রতিনিধি নন, আপনারা ডক্টর ইউনুসের প্রশাসন। কারো রক্তচক্ষুকে ভয় পাবেন না। সারা দেশে চাঁদাবাজি বন্ধ হলেও সেনবাগে চাঁদাবাজি বন্ধ হয়নি কেন?
গরিব সিএনজিওয়ালা প্রতিদিন ভাতের চাল কিনতে পায় না, অথচ তাদের ১০-২০ টাকা করে চাঁদা দিতে হয়। অবিলম্বে এ সব চাঁদাবাজি বন্ধ করুন।’
তরুণ প্রজন্মকে মাদকের ধ্বংসাত্মক প্রভাব থেকে রক্ষা করতে খেলাধুলার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘বর্তমান তরুণ প্রজন্মকে মাদকের ধ্বংসাত্মক প্রভাব থেকে রক্ষা করতে খেলাধুলার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রশাসনকে এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।’
আজকের ফুটবল টুর্নামেন্টে মোট ১৩টি দল অংশগ্রহণ করে। উদ্বোধন ম্যাচে ৮ নং বীজবাগ দল ৫নং অম্বরনগর ইউনিয়ন দল মুখোমুখি হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠিত হয়।