রবিবার, ২৯ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফিরছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন

অবশেষে প্রতিবেদক ও বিশিষ্ট সাংবাদিক ইলিয়াস হোসাইন সম্প্রতি দেশে ফিরে আসার ঘোষণা দিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছিলেন, কিন্তু সম্প্রতি তিনি সিদ্ধান্ত নিয়েছেন, দেশে ফিরে নিজের সাংবাদিকতার পথযাত্রা চালিয়ে যাবেন এবং দেশের উন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করবেন। ইলিয়াস তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে ২০১৩-১৪ সাল প্রসঙ্গে লিখেন, সারাদেশে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল […]

নিউজ ডেস্ক

১০ ফেব্রুয়ারী ২০২৫, ১৬:৩০

অবশেষে প্রতিবেদক ও বিশিষ্ট সাংবাদিক ইলিয়াস হোসাইন সম্প্রতি দেশে ফিরে আসার ঘোষণা দিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছিলেন, কিন্তু সম্প্রতি তিনি সিদ্ধান্ত নিয়েছেন, দেশে ফিরে নিজের সাংবাদিকতার পথযাত্রা চালিয়ে যাবেন এবং দেশের উন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করবেন।

ইলিয়াস তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে ২০১৩-১৪ সাল প্রসঙ্গে লিখেন, সারাদেশে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যে বিএনপি জামায়াত নিষিদ্ধ দলের পর্যায়ে চলে গিয়েছিল। যৌথ অভিযানের নামে সারাদেশে চিরুনি অভিযান চালিয়ে পাখির মত গুলি করে মারা হতো ছাত্রদল-ছাত্রশিবিরের নেতাকর্মীদের। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল তাদেরকে মারলে যেন কোনো বিচার নেই।

ইলিয়াস হোসাইন জানান, বিদেশে থাকা অবস্থায় তিনি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে কাজ করেছেন এবং বিশ্বের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে বিশ্লেষণ করেছেন। এ সময় তিনি একাধিক সম্মেলন ও সেমিনারে অংশ নেন, যা তাকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আরও পরিচিত করে তোলে। তবে দেশের প্রতি তার অঙ্গীকার তাকে বিদেশে থাকার সময়েও বারবার তাড়িত করেছে

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই আমি দেশের মানুষের জন্য কাজ করতে চেয়েছি। এখন দেশে ফিরে সেই দায়িত্ব পালন করতে চাই।”

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হরতাল বা অবরোধে কেমন পরিস্থিতি হতো তার বর্ণনা দিয়ে ইলিয়াস লিখেন, হরতাল অবরোধের ডাক দেওয়া হলেই সড়কের মোড়ে মোড়ে সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া চলতো, মাঝেমধ্যে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের কর্তৃক পিকেটারদের পিটিয়ে মারা হতো।

ইলিয়াস লিখেন, সে পরিস্থিতিতেও বিএনপি জামায়াতের সমর্থনে ঝটিকা মিছিল হত পিকেটিং হত আর আওয়ামী লীগের নেতারা পুলিশি পাহারায় হুমকি দিতো, খেলা হবে। ধানমন্ডির ৩২ এর বাড়ি সাধারণ মানুষ মাটিতে মিশিয়ে দিলেও আওয়ামী লীগ বা এর অঙ্গ সংগঠন ছোট মিছিল করতেও সাহস করেনি উল্লেখ করে ইলিয়াস লিখেন, পুলিশ এখন গুলি করে না,

বিজিবি টহল নেই তারপরেও তাদের আব্বার বাড়ি মাটিতে মিশিয়ে দেওয়া হলো অথচ গোটা শহরে একটা ছোট মিছিল করার সাহস করতে পারল না আওয়ামী লীগের কোন পর্যায়ের অঙ্গ সংগঠন। তারাই আবার তাদের সাহসিকা দেখাতে আসে।

আওয়ামী নেতাদের ইঙ্গিত করে ইলিয়াস হোসাইন লিখেন, দেশের বাইরে থেকে হুমকি দেওয়া হচ্ছে তাদের তালিকা করা হচ্ছে তালিকা করতে থাকুক। তবে বাংলাদেশে হাসিনা অধ্যায় শেষ।

তিনি লিখেন, হুমকি-ধামকি দিলে বিপদে পড়বে আগামী নেতারা, হুমকি দিলে অপারেশন টুঙ্গিপাড়া চালানো হবে। সর্বশেষ তিনি খেলতে চাইলে দেশে আসার আহ্বান জানান এবং জানান তারা সবাই দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন। তবে কে কে আসছেন তা উল্লেখ করেননি ইলিয়াস হোসাইন। ধারণা করা হচ্ছে ইলিয়াস হোসাইন পিনাকি ভট্টাচার্যরা শীঘ্রই দেশে আসছেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৫০

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৫০

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৭৪

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৫০