বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে রিকশাচালকদের অবদান ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
দমনের মুখে আমরা অনেকে যখন রাস্তায় নামতে পারিনি তখনও রিকশাচালকরা রাস্তায় নেমে আন্দোলন করেছেন। তারেক রহমানের নেতৃত্বে আমরা ক্ষমতায় যেতে নয়, জনগণের রাষ্ট্র জনগণের মালিকানায় ফিরিয়ে দিতে কাজ করছি।
গোলাপবাগ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল, ঢাকা মহানগরী শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফায় শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকারের কথা রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিতে কমিশন গঠন করা হবে। সবার জন্য চিকিৎসা নীতি প্রণয়ণ করা হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্য নিশ্চিত করা হবে।
ইসরাক হোসেন বলেন, আমি মেয়র হতে পারলে রিকশা চালকদের অধিকার বিশেষভাবে দেখবো, জোর করে আপনাদের উচ্ছেদ করা হবে না। পুনর্বাসন নিশ্চিত করবো।