বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের মধ্যে নূন্যতম সরি ফিলিংস নেই। এখনো হুমকি ধামকি অব্যহত আছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তার ব্যাক্তিগত ফেসবুক পেজ থেকে এক লাইভে এসে তিনি এ কথা বলেন।
এসময় হাসনাত আবদুল্লাহ কোন জাতীয় সম্পদের ক্ষতি না করার আহ্বান জানিয়ে বলেন, ৩২ নম্বরের বাড়ি ৫ আগস্টেই ধূলিসাৎ করে দেয়া উচিত ছিল, যেটা পরবর্তীতে সবাই স্বতঃস্ফূর্তভাবে করেছে।
তিনি বলেন, ৫ আগস্টের পরে সবচেয়ে স্বাধীনতা ভোগ করছে আওয়ামী লীগ। তাদের কমেন্ট দেখলেই বোঝা যায়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্টে হুমকি ধামকির স্বাধীনতা উপভোগ করছে।
তিনি আরও বলেন, পরবর্তী বাংলাদেশটা আমাদের। আমারা যারা ফ্যাসিবাদ উৎখাত করেছে এই বাংলাদেশটা আমাদের।
এসময় তিনি সচিব-আমলাদের প্রতি ক্ষোভ ঝেড়ে বলেন, সচিবালয়ের গতি যেন ৩২ নম্বরের মতো না হয়, সচিবালয়ের গতি যেন গণভবনের মতো না হয়।