জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়ার অনাকাঙ্খিত লোভের কারণে আজ দেশের খারাপ অবস্থা। সম্প্রতি এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আইনজীবী ফজলুর রহমান।
সম্প্রতি তিনি বলেন, সচিবালয় থেকে ১০০ গজ দূরে থেকে আমি চ্যালেঞ্জ করলাম জামাতের ক্ষমতায় যাওয়ার লোভে দেশ আজ কালো অবস্থানে। তাদের অনাকাঙ্ক্ষিত ক্ষমতায় যাওয়ার লোভে দেশের আজকে এই খারাপ অবস্থা।
তিনি বলেন, উনাদের ছেলেরা সবিচবালয়ে বসে আছে। জামায়াত-শিবিরের ছেলেরা ওই সচিবালয়ের উপদেষ্টাদের রুমে। আপনারা বলবেন দেখান। কিন্তু এইটা দেখা যায় না। বাতাস যেমন দেখা যায় না এটাও সেইরকম দেখা যায় না। সব বদলী-নিয়োগ সব তারা নিয়ন্ত্রণ করছে।
এছাড়াও তিনি বলেন, বয়সে ছোট ভাই রুহুল কবির রিজভী গত তিনদিন ধরে বলছেন শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটা ডিপার্টমেন্ট জামায়াতে ইসলামের তাদের দখলে নিয়ে গেছে। আমরা চায় তাদের সঙ্গে বসতে, ছাত্রদের সঙ্গে বসতে।