বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খিলগাঁও থানার উদ্যোগে খিলগাঁও মডেল কলেজ প্রাঙ্গনে ৩ দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব-২৫ উদ্বোধন করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি মোজাফফর হোসেন,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব, খিলগাঁও মডেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইমাম জাফর, ঢাকা মহানগর পূর্ব শাখার সেক্রেটারি আসিফ আব্দুল্লাহ এবং শাখার অন্যান্য সেক্রেটারিয়েট সদস্যরা।
এই মহতি আয়োজনে ছাত্রশিবিরের নান্দনিক ও সৃজনশীল প্রকাশনা সামগ্রী সংগ্রহের সুযোগ দেওয়া হচ্ছে। উৎসবটি ৫ ও ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এ সুযোগে সবাই আমন্ত্রণ জানানো হয়েছে এই আকর্ষণীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে।