শেখ হাসিনাসহ আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের সকল আবাসস্থল ভেঙে সেখান ভবন তৈরি করে শহিদ পরিবারকে ফ্ল্যাট উপহার দেয়ার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ।
বুধবার (৫ ফব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ দাবি জানান।
আব্দুল হান্নান মাসুদ তার ফেসবুক পোস্টে লেখেন, খুনি হাসিনাসহ সকল ভোটচোর ফ্যাসিস্ট এমপি-মন্ত্রীর আবাস ভেঙে, সেখানে ভবন করে প্রতিটি শহিদ পরিবারকে ফ্ল্যাট উপহার দেয়া এখন সময়ের দাবি।
এদিকে আরেক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে’।
প্রসঙ্গত, আজ শেখ হাসিনার পতনের ছয় মাস পূর্ণ হচ্ছে। সে উপলক্ষে বুধবার রাতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ভারতে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেবেন বলে প্রচার করছে আওয়ামী লীগ।