বিএনপি’র ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন বলেছেন, আপনারা যদি ওই বিষধর সাপকে জায়গা না দেন। তাহলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আবারও হয়তো এদেশের দায়িত্বভার গ্রহন করতে পারেন।
তিনি আরো বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার’র প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু তার দোসররা এখনও ঘাপটি মেরে বিভিন্ন স্থানে রয়েছে। তারা এখনো পিছনে বসে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জয়নুল আবেদীন বলেন, আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ আর চায় না বলে উল্লেখ করেন তিনি।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের চাঁদপাশা হাইস্কুল এন্ড কলেজের ৫৮ তম বার্ষিক ক্রীড়া সাংস্কৃতির প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
চাঁদপাশা হাইস্কুল এন্ড কলেজের গভর্ণিংবডি’র সভাপতি এ্যাড.এইচ এম তসলিম উদ্দিন এর সভাপতিত্বে ও অধ্যক্ষ মোসাম্মৎ তাহমিনা আক্তার এর সঞ্চাণলায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সহকারী এ্যাটর্নি জেনারেল ইউনুস আলী রবি সহ অনন্যরা।