বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আওয়ামী লীগ নেতারা দেশের টাকা বিদেশে পাচার, লুটপাট ও মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে।
তারা এখনো ওই সব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেননি। অথচ তারাই আবার বিদেশে বসে থেকে দেশে হরতাল ডেকেছে। বেশি বাড়াবাড়ি করলে তার ফল ভালো হবে না।মানুষ তার সমুচিত জবাব দেবে।
আওয়ামী লীগের সমালোচনা করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাড়িছাড়া করেছে।
অথচ দেশের মানুষ আজ তাকে দেশছাড়া করেছে।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সমালোচনা করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাড়িছাড়া করেছে।
অথচ দেশের মানুষ আজ তাকে দেশছাড়া করেছে।
জামায়াতের প্রতি ইঙ্গিত করে আলাল বলেন, একটি দল আছে তাদের মূল শিকড় পাকিস্তানে।
সুযোগ পেলেই তারা ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান দখল করে।
আর বিএনপির সমালোচনা করে। তাদের বলি আগে নিজেদের চেহারার দিকে তাকান।
আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ শাহজাদপুর শাখার উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ড. এম এ মুহিত প্রমুখ।