বুধবার, ০৪ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

বাংলার মসনদে ইসলামের অটল ভিত্তি: চরমোনাই পীর

চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলাম নামক গাছটা বাংলার জমিনের ভিতরে বিরুক্ষ বট এর চেয়েও মজবুত হয়ে মসনদে বাংলাদেশের সংসদে তারা উড্ডীন হবে। ৫ আগস্টের পরে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন বলছে যে আমরা অনেক অনেক শাসন দেখেছি কিন্তু ইসলামের শাসন, ইসলামের নীতি আদর্শ বাস্তবায়নের যে শান্তি সুফল কুফল এটা আমরা দেখি নাই। এখন […]

নিউজ ডেস্ক

২৬ জানুয়ারী ২০২৫, ১০:০৬

চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলাম নামক গাছটা বাংলার জমিনের ভিতরে বিরুক্ষ বট এর চেয়েও মজবুত হয়ে মসনদে বাংলাদেশের সংসদে তারা উড্ডীন হবে। ৫ আগস্টের পরে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন বলছে যে আমরা অনেক অনেক শাসন দেখেছি কিন্তু ইসলামের শাসন, ইসলামের নীতি আদর্শ বাস্তবায়নের যে শান্তি সুফল কুফল এটা আমরা দেখি নাই।

এখন বেশিরভাগ মানুষই চায় যে তারা ইসলামের পক্ষে একটা অবস্থান তৈরি হোক এবং সে অনুযায়ী দেশ চলুক। বাংলাদেশের ভিতরে যে ইসলামের দলগুলো রয়েছে, সবগুলো দল নির্বাচনের সময় যেন ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি। এই চিন্তা এই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে কাজ করতেছি এবং বর্তমানে চলমান রয়েছে।

তিনি বলেন, ‘আল্লাহ বলছেন তোমাদের চিন্তা ভয় নেই, তোমরা বিজয়ী হবে যদি মুমিনের চরিত্র অর্জন করতে পারো। ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু অর্ধবধি পর্যন্ত আমাদের দলীয় মার্কায় কোন এমপি এখন পর্যন্ত সংসদে যায় নাই। এ না যাওয়ার পিছনে কারণটা কি?

আমাদের সাংগঠনিক দুর্বলতা, না আমাদের লোকবল নাই, না আমাদের সমর্থন নেই, তা না। আসল মূল ব্যাপার হলো যারা বিভিন্ন ব্যক্তি দলীয় স্বার্থকে অগ্রাধিকার দেয় দেশের চেয়ে মানবতার কল্যাণের চেয়ে তারা বারবার আমাদেরকে বিভিন্ন মুখ রোচক সুন্দর সুন্দর কথার মাধ্যমে আমাদেরকে অনেক আশা আকাঙ্ক্ষা দেখিয়ে আমাদেরকে বারবার তারা ব্যবহার করেছে। আমাদেরকে সিঁড়ি বানিয়ে ওরা ক্ষমতার মসনদে উঠে।

আসলে বাস্তবতা আমরা দেখেছি তামাম দুনিয়ার মধ্যে একবার দুইবার নয় তারা এই সুন্দর দেশটাকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন চোরের দিক থেকে প্রথম বানিয়েছে। কত মায়ের কোল খালি হয়ে গেছে। বাংলাদেশের জনগণ এখন মায়ের কোল আর খালি হোক এটা আর দেখতে চায় না। এখন পরিবর্তন হতে হবে।

আমরা কষ্ট করে টাকা উপার্জন করব। আর সেই টাকা ভেট ট্যাক্স এর মাধ্যমে সরকারি ফান্ডে জমা হবে। আর তারা ক্ষমতার চেয়ারে বসে আমাদের কষ্ট অর্জিত সম্পদ, আমাদের কষ্ট অর্জিত টাকা তারা বিদেশে পাচার করবে, বেগম তারা তৈরি করবে। এটা বাংলাদেশের মানুষ এখন আর দেখতে চায় না। এর পরিবর্তন করতে চায়।’

তিনি আরো বলেন, ‘আজকে দলীয়করণের মাধ্যমে আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী দলীয়করণ এমনভাবে সর্বত চাপিয়ে দেওয়া হয় সেখানে যোগ্যতা থাক বা না থাক মেধাবী যোগ্যতা সম্পন্ন ছেলেগুলো আজকে রাস্তায় রাস্তায় বেকার ঘুরছে। কিন্তু তাদের দলীয়করণের কারণে অযোগ্য লোকগুলো সর্বত্র তারা বসিয়ে দেশটাকে একটা অসুন্দর দেশে পরিণত করে করেছে। এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে।

চরমোনাইয়ের পীর বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাই যে আমরা যেন আরো ওই স্বার্থান্বেসী মহলদের আর আমরা সিঁড়ি হিসাবে পরগাছা না হই। ইসলাম নামক গাছটা বাংলার জমিনের ভিতরে বিরুক্ষ বট এর চেয়েও মজবুত হয়ে মসনদে বাংলাদেশের সংসদে তারা উড্ডীন হবে এবং সুন্দরভাবে এই দেশ এবং মানুষ সুন্দর বসবাস করার পরিবেশ তৈরি করবে এই আশায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো সাথে কখনোই আমাদের আদর্শ বিকাই নাই। কখনোই আমাদেরকে ব্যবহার আল্লাহর রহমতে করতে পারে নাই। এখানে কোন এমপি মন্ত্রীত্ব কোন সম্পদ সম্মানের স্বার্থ আল্লাহর রহমতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আল্লাহর ফজল করি রহমাতুল্লাহি আলাই তারও ছিল না আমাদেরও নাই।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২০২

রাজনীতি

আসন সমঝোতায় রাজি নয় জামায়াত, চরমোনাই চায় ১৫০ আসন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আট দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুরুতে শরিকদের সঙ্গে সহজেই সমঝোতা হবে বলে দাবি করা হলেও বাস্তবে আলোচনার গতি বেশ ধীর। জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আট দলের মধ্যে কোন দল কোন আসনে প্রার্থী দেবে—এ নিয়েই মূলত অচলাবস্থা তৈরি হয়েছে। আট দলের সূত্র জানায়, […]

নিউজ ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:০৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আট দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুরুতে শরিকদের সঙ্গে সহজেই সমঝোতা হবে বলে দাবি করা হলেও বাস্তবে আলোচনার গতি বেশ ধীর। জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আট দলের মধ্যে কোন দল কোন আসনে প্রার্থী দেবে—এ নিয়েই মূলত অচলাবস্থা তৈরি হয়েছে।

আট দলের সূত্র জানায়, গত ৯ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত মাত্র তিনটি বিভাগের আসন নিয়ে আলোচনা হয়েছে। তবে প্রতিবারের মতোই বলা হচ্ছে, দুই–তিন দিনের মধ্যেই সমাধান আসবে। বাস্তবে শরিক দলগুলোর চাওয়ার পরিমাণ জামায়াতকে বড় চাপের মুখে ফেলেছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন শুরুতে ১৫০ আসনের তালিকা দিলেও এখন অন্তত ১২০ আসনে ছাড় চাইছে। অন্যদিকে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনসহ বিভিন্ন দল মিলিয়ে প্রায় ২৭০ আসনে দাবি জানানো হয়েছে।

জামায়াতের একাধিক নেতা বলছেন, শরিকরা যেসব আসন চাইছে, সেগুলোর অনেক জায়গায় তাদের সাংগঠনিক অবস্থান দুর্বল। ওই আসনগুলো ছেড়ে দিলে নির্বাচনে পরাজয়ের ঝুঁকি তৈরি হবে। বিশেষ করে সাবেক জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ কয়েকজন নেতাকে প্রার্থী করার প্রস্তাব নিয়ে জামায়াত অস্বস্তিতে রয়েছে।

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, জয়ের সম্ভাবনা থাকলে আসন ছাড়তে আপত্তি নেই, কিন্তু অযৌক্তিক ছাড় দিলে আট দলেরই ক্ষতি হবে। আট দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানান, মনোনয়নপত্র দাখিলের আগেই ৩০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে আলোচনা চলছে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২০২

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২০২

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২০২