শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

পলকের মন খারাপ হলেই ডাক পড়তো নুসরাত ফারিয়ার

আমরা ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে’ কিংবা ‘স্যাটেলাইটে পানি ঢুকে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে’।শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দেশব্যাপী নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে এমন হাস্যকর কথাই বলেছিলে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী, ফ্যাসিস্ট সরকারের অন্যতম মুখপাত্র জুনাইদ আহমেদ পলক। তার মন খারাপ মানেই বিরাট আয়োজন।যেন পলকের মন খারাপের মহৌষধ ছিলেন তিনি। কখনও মেজাজ হারালেই ভাগ্য খুলে […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৫, ১৫:০১

আমরা ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে’ কিংবা ‘স্যাটেলাইটে পানি ঢুকে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে’।
শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দেশব্যাপী নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে এমন হাস্যকর কথাই বলেছিলে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী, ফ্যাসিস্ট সরকারের অন্যতম মুখপাত্র জুনাইদ আহমেদ পলক। তার মন খারাপ মানেই বিরাট আয়োজন।
যেন পলকের মন খারাপের মহৌষধ ছিলেন তিনি। কখনও মেজাজ হারালেই ভাগ্য খুলে যেত অভিনেত্রী নুসরাত ফারিয়ার।
ফারিয়ার ফিটনেসের প্রতি নাকি বিশেষ নজর ছিল পলকের,তাই কোনভাবে মন খারাপ হলেই ডাক পড়তো ঢালিউড নায়িকার।
কেবল এটাই নয় পলকের সঙ্গে সম্পর্কে জেরে নয় বছরের প্রেম এবং বাগদান ভেঙ্গে দেন নুসরাত ফারিয়া এমনটাই গুঞ্জন উঠেছে বিনোদন অঙ্গন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আওয়ামীলীগ সরকার পতনের ফলে কেবল রাজনৈতিক অঙ্গনে নয় বরং এর প্রভাব পড়েছে শোবিজ অঙ্গনেও। হাসিনা সরকারের পতনের পর, ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়।
তারপর থেকেই বেরিয়ে আসতে শুরু করে শোবিজ তারকাদের থলের বিড়াল। আবিষ্কৃত হয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সখ্যতা এবং সংশ্লিষ্টতার বিষয়টি।

সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবার নতুন করে সামনে এসেছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম।
বিভিন্ন মাধ্যমে চর্চিত হচ্ছে, আওয়ামী সরকারের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়ার।

অভিনয় ক্যারিয়ারের প্রথম থেকেই সাহসী রূপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। এমনকি খোলামেলা পোশাকের নিয়ে অসংখ্যবার নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি।
এতটুকুই নয়, অন্যান্য ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেড়ানো নিয়েও নানান সময় সমালোচনার শিকার হয়েছেন নায়িকা। যদিও ক্যারিয়ারে তেমন কোনো সিনেমা হিট সিনেমা উপহার দিতে পারেননি তিনি তবে পলকের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি রাতারাতি কোটিপতি হয়ে যান নুসরাত ফারিয়া।
এমনটাও জানা যায় পলকের সহায়তায় শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অভিনয় করার সুযোগ পান তিনি। পলককে ম্যানেজ করেই অবিরত চেষ্টা চালান আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার।

সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন পাওয়ার জন্য উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া।
তবে পলকের ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও এমপি হওয়ার স্বপ্ন পূরণ হয়নি তার।
কেবল এতটুকুই নয় দীর্ঘদিনের প্রেমিক সঙ্গে ২০২০ সালের ২১ মার্চ বাগদান সারেন নুসরাত ফারিয়া। কিন্তু পলকের জন্য সেই বাগদান ভেঙ্গে যায়।
এই বিষয়ে জানার জন্য নুসরাত ফারিয়ার ফোনে কল করলেও গণমাধ্যমের কল রিসিভ করেননি তিনি। এমনকি দেননি ক্ষুদে বার্তার কোন উত্তর।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮৩

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৬১

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮৩

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৮৩