মুসলিম নারীদের নিকাবের স্বাধীনতা নিয়ে মুখ খুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? এমন প্রশ্ন রাখেন তিনি।
আজ রবিবার দুপুরে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এমন প্রশ্ন রাখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
তিনি বলেন, ‘কেউ যদি টি-শার্ট পরে টক-শো করার স্বাধীনতা পায় তাহলে নিকাব পরে টক-শো করার স্বাধীনতা থাকবে না কেন?’
এ সময় তিনি উদাহরণ টেনে বলে, রাজপথের সহযোদ্ধা নাফিসা ইসলাম যদি নিকাব পরে খুনি হাসিনার বিরুদ্ধে রাজপথে নামতে পারে তাহলে টক-শোতে অংশ নিতে পারবে না কেন।
এ সময় তিনি একটি বেসরকারি টেলিভিশনের কথা উল্লেখ করেন।
তবে কোন প্রেক্ষিতে হঠাৎ এমন মন্তব্য করেছেন সারজিস আলম তা স্পষ্ট হওয়া যায়নি।