সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, দুটোই একসাথে চলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৯ জানুয়ারি) রাজধানী শেরেবাংলা নগরস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মাজারে পুষ্পার্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব বলেন।
রোববার (১৯ জানুয়ারি) তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে।
তিনি বলেছেন, নির্বাচনের মধ্য দিয়েই জনগণের কাছে যাওয়া সম্ভব, তাদের আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব।
তিনি আরও বলেন, বলেন, ছয় মাসের মধ্যে সব সমস্যার সমাধান করে ফেলা অসম্ভব। এজন্য নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি দরকার। নির্বাচনের মধ্য দিয়েই জনগণের কাছে যাওয়া সম্ভব। তাদের আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব। বিগত ১৬ বছর দেশে সংসদীয় গণতন্ত্রের চেষ্টা হয়নি, আবার চেষ্টাটা চালু করতে হবে।