মো: জিয়াউল ফকিরইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন পিরোজপুরের শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামের মেধাবী ছাত্র কাজী রুবেল। তিনি ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং ছাত্ররাজনীতিতে তার নিষ্ঠা ও দক্ষতার জন্য সুপরিচিত।
শুক্রবার (১৭ জানুয়ারি) ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ঢাকা কলেজ ছাত্রদলের এই নতুন কমিটি অনুমোদন করেছেন।
নবগঠিত কমিটিতে পিয়াল হাসানকে আহ্বায়ক এবং মো. মিল্লাদ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। এতে ৮৫ জন যুগ্ম আহ্বায়ক এবং ১২৮ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।