লূৎফুজ্জামান বাবরকে নিয়ে পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক পেইজে এক পোস্ট দিয়ে লিখেছেন, পৃথিবী এমন অনেক চমক নিয়ে অপেক্ষা করে।
এসময় পিনাকী আরো লিখেছেন, লূৎফুজ্জামান বাবরকে অভিনন্দন। সতেরো বছর জালেমের কারাগারে থেকে নিপিড়ীত হওয়ার পরে কোন একদিন তিনি মুক্ত হবেন এইটা হাসিনার দলের লোকেরা ও হয়তো ভাবেনি।
পৃথিবী এমন অনেক চমক নিয়ে অপেক্ষা করে বলে পিনাকী লিখেছেন, আশা করি তিনি পুর্ণ উদ্যমে রাজনীতি আর মানুষের সেবায় কাজ শুরু করবেন।
এর আগে, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর পৌনে ২টায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
মুক্তি পাওয়ার পর হাজার হাজার নেতাকর্মী ও স্বজন তাকে বরণ করে নিতে ভিড় করেন কেরানীগঞ্জে।