রোববার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বলেন,
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, অতীতের ন্যায় দেশে আবারও রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা চলছে।
অতি দ্রুত সরকারকে এসব ষড়যন্ত্রকারীদের খুঁজে করতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনার বিচার এমনভাবে করতে হবে যাতে পরবর্তীতে কেউ সংখ্যাগরিষ্ঠতার জোরে গণতন্ত্রকে হত্যা করতে না পারে।
তিনি বাংলাদেশকে দুর্নীতির আখরা বানিয়েছিলেন। তার প্রেতাত্মরাই সচিবালয়ে আগুন দিয়েছে।
নির্বাচন প্রসঙ্গে সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন আয়োজন করতে বেশিদিন সময় লাগার কথা নয়। অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।
এ সময় ঐক্য বিনষ্ট হয় এমন কিছু উপদেষ্টাদের বলা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।