আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। অথচ পাকিস্তান আমলেও নির্বাচন কমিশন শক্তিশালীভাবে কাজ করেছে।
আওয়ামী লীগ বিরোধী মতকে বীভৎসভাবে দমন করে বহুদলীয় গণতন্ত্রকে কবর দিয়েছে। এমন মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামী ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। অথচ পাকিস্তান আমলেও নির্বাচন কমিশন শক্তিশালীভাবে কাজ করেছে।
উপদেষ্টা বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে স্বাধীন সার্বভৌম কল্যাণময় রাষ্ট্র গঠন সম্ভব হবে। দেশের সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। দেশের ব্যাংকগুলো লুঠপাট করে ব্যাংকিং খাতকে সর্বশান্ত করেছে। দেশের মানুষের মৌলিক সব অধিকার হরণ করেছিলো আওয়ামী লীগ। দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে সাধারণত মানুষের স্বপ্ন বাস্তবায়ন হবেই বলে জানান তিনি।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, ইসলামিক ফাউন্ডেশনে রাজনৈতিকভাবে ডিজি নিয়োগ হওয়ায় নানা দুর্নীতি ও অনিয়ম হয়েছে। তাই রাজনৈতিক লেজুড়বৃত্তি না করে পেশা।