চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি (৪২) ও রকি (২৮) গ্রেফতার করেছে।
(১৫ ডিসেম্বর) রবিবার রাত ১১টার দিকে তাদেরকে দর্শনার কেরু এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রফিকুল ইসলাম ববি (৪২) দর্শনা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুরের আব্দুল খালেকের ছেলে এবং আহসান হাবীব রকি (২৮) ছাত্রলীগের সদস্য ও দর্শনা পৌর এলাকার আলাউদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, দর্শনা থানার কেরু এলাকায় পৃথক দুটি অভিযান চালায় দর্শনা থানা পুলিশ। সেসময় দর্শনা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম ববি (৪২) ও ছাত্রলীগের সদস্য আহসান হাবীব রকিকে (২৮) গ্রেফতার করা হয়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, গ্রেফতারকৃত রফিকুল ইসলাম ববি ও আহসান হাবীব রকি দর্শনা থানার ২৭/০৮/২০২৪ তারিখের, মামলা নং-৯ এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি।