ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্যের বিকল্প নেই। দেশের বর্তমান পরিস্থিতিতে সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠন করতে হলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
ইসলামের আলোকে কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে আন্তরিকভাবে কতে হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর গুলিস্তানের হোটেল ইম্পেরিয়াল এ কেন্দ্রীয় মজলিসে শূরার সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ইসলামের আলোকে একটি কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের দাওয়াতের কাজ আরো গতিশীল করতে হবে। আমাদের সকল কাজের মূল লক্ষ্য ও উদ্দেশ্য থাকবে ইবাদাত।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, অতীতের ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে নীতি ও আদর্শের উপর অবিচল থাকতে হবে। আমি ক্ষমতায় যেতে চাইনা, ইসলামকে ক্ষমতায় নিতে চাই।