আবুল হাসনাত রিন্টু, ফেনী:
ফেনীতে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন যুবদলের নেতাকর্মীরা।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফাজিলপুরে একটি ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি অবৈধ ইউপি চেয়ারম্যান মুজিবুল হক রিপনের অন্যতম সহযোগী মহিপাল গণহত্যার অর্থের যোগানদাতা আমজাদ হোসেন রানা একটি মিথ্যা মামলা করেছেন।
মামলায় ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর সবুজ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক সজীব ইসলাম পাটোয়ারী, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন, ফেনী সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম সিদ্দিকীকে আসামি করা হয়েছে। মামলায় গ্রেপ্তার সদর উপজেলা যুবদলের সদস্য কামরুল ইসলামের মুক্তি ও হয়রানিমূলক এ মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
এ সময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সভাপতি গিয়াস উদ্দিন খন্দকার, আতিকুর রহমান মামুন, যুগ্ম সম্পাদক বেলাল হোসাইন, রাসেল পাটোয়ারী, শিল্প ও কর্মসংস্থান সম্পাদক মুন্মী কামরুল, সহ-প্রচার সম্পাদক টুটুল চন্দ্র, সদর থানা যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রাহাত সওদাগর,
ইস্রাফিল মাসুদ, পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, যুগ্ম আহ্বায়ক ডালিম, সাইদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, পৌর স্বেচ্ছাসেবক দলের মজিবুর রহমান, জেলা যুবদলের সহ-সাংগঠনিক ভুট্টো, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক
মোরশেদ আলম মিলন, সহ-সভাপতি রানা পাটোয়ারী, যুগ্ম সম্পাদক সজীব পাটোয়ারী, জিকু, শামীম, যুগ্ম সম্পাদক রাজন মজুমদার, নাহিদুর ইসলাম রিপু, সাবেক সদস্য সচিব নজরুল ইসলাম, যুবনেতা হামিম, অপু, তাহের মিয়াজি, ছাত্রনেতা নাইম, আরফান, আসিফ, আতিক, প্রকৌশলী সাইফুল, রকিবসহ প্রমুখ উপস্থিত ছিলেন।