আবু সাঈদ সিংড়া ( নাটোর) প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগের রক্ত মাংস অস্থিতে ফ্যাসিজম মিশে আছে।
তাই আওয়ামী ফ্যাসিজম রুখে দিতে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনা এখন ভারতে বসে বাংলাদেশে সংখ্যা লঘু নির্যাতনের মিথ্যা গল্প সাজিয়ে প্রচার করছে।
শনিবার (০৬ ডিসেম্বর) বিকেলে জেলার সিংড়া উপজেলা কোর্ট মাঠে উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।