সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

ব্যাংক লুটকারীদের হাতেই দেওয়া হচ্ছে আরো ৪টি ব্যাংক : শিবির সভাপতি

ইসলামী ব্যাংকসহ দেশের প্রধান কয়েকটি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচারকারী এস আলম গ্রুপকে সরকার আবারও মালিকানায় পুনর্বাসিত করছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি দাবি করেন, বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের করা জনস্বার্থমূলক অধ্যাদেশগুলো পরিবর্তন করে লুটেরাদের সুবিধা করে দিচ্ছে। সোমবার (১৩ এপ্রিল) ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক […]

নিউজ ডেস্ক

১৩ এপ্রিল ২০২৬, ১৮:৫৫

ইসলামী ব্যাংকসহ দেশের প্রধান কয়েকটি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচারকারী এস আলম গ্রুপকে সরকার আবারও মালিকানায় পুনর্বাসিত করছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

তিনি দাবি করেন, বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের করা জনস্বার্থমূলক অধ্যাদেশগুলো পরিবর্তন করে লুটেরাদের সুবিধা করে দিচ্ছে। সোমবার (১৩ এপ্রিল) ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এস আলম ব্যাংকের মালিক ছিল।

তারা ইসলামী ব্যাংকসহ চারটি ব্যাংক থেকে প্রায় ৯৫ হাজার কোটি টাকা লুটপাট করেছে, যা বিদেশে পাচার করা হয়েছে অথবা নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয়েছে।’ তিনি আরো অভিযোগ করেন, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে ব্যাংকগুলো সচল করা হলেও এখন তা আবার এস আলমের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা চলছে।

তিনি বলেন, ‘সরকার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে প্রায় ২৫ হাজার কোটি টাকা ব্যয় করে ব্যাংকগুলো সচল করেছে। এখন আবার মালিকানার শর্ত শিথিল করে মাত্র ৭ শতাংশ মালিকানা থাকলেই পূর্বের মালিকানা ফেরত পাওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।

এতে করে এস আলমকে কার্যত চারটি ব্যাংক ফিরিয়ে দেওয়া হচ্ছে।’ সরকারের ওপর বিশেষ এক নেতার প্রভাব নিয়ে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘তিনি তো ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী এখন। তিনি তো আর ওই স্বরাষ্ট্রমন্ত্রী নেই; আইনমন্ত্রী, প্রধানমন্ত্রী তিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি বাংলাদেশের সব কিছুই চালাচ্ছেন। সালাহউদ্দিনের ওপরে প্রধানমন্ত্রীর কোনো কথা নেই।’

রাজনৈতিক সংস্কার ও ৩১ দফা প্রসঙ্গে তিনি সরকারকে ‘মুনাফিক’ আখ্যা দিয়ে বলেন, তারা নিজেদের সঙ্গেই বেঈমানি করছে, দ্বিচারিতা করছে। নিজেদের ৩১ দফার প্রথম দফা রাষ্ট্র সংস্কারকেই এখন অস্বীকার করছে। গণভোটে ৭০ শতাংশ মানুষের রায় দেওয়া হলেও তা বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। পৃথিবীর কোথাও গণভোটের রায় অমান্য করার নজির নেই।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জিডিপি গ্রোথ রেট ৩.৬৯ শতাংশে নেমে আসার আশঙ্কা রয়েছে।

দ্রব্যমূল্য ও জ্বালানি সংকটে মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। অনলাইন শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। গ্রামের শিক্ষার্থীরা হেঁটে স্কুলে যায়। জ্বালানি সংকটের অজুহাতে অনলাইন ক্লাস চালু করা অযৌক্তিক। এই নীতিনির্ধারণ আরো ভেবেচিন্তে হওয়া উচিত ছিল।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইসলামী ছাত্রশিবির গঠনতান্ত্রিকভাবে দাবি জানাবে। তবে সরকার যদি নমনীয় না হয় এবং ফ্যাসিবাদী পথে হাঁটে, তাহলে অতীতের মতোই সেই পরিণতির দিকেই আমাদের আন্দোলন অগ্রসর হবে।’

মতবিনিময়সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঠাকুরগাঁও জেলা সভাপতি মাহমুদুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৭৯

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৭৯

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৭৯

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৭৯