বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

৮ পাম্প ঘুরে তেল না পেয়ে লোকাল বাসে সংসদে এসেছি: এমপি সালাহ উদ্দিন আইউবী

জ্বালানি তেলের সংকট নিয়ে সংসদে নিজের বিড়ম্বনা তুলে ধরেছেন জামায়াতে ইসলামীর এমপি সালাহ উদ্দিন আইউবী। তিনি বলেন, আমি নিজেই আটটি পাম্প ঘুরেও তেল পাইনি, পরে গাড়ি রেখে লোকাল পরিবহনে সংসদে এসেছি। অথচ সরকারিভাবে বলা হচ্ছে তেলের সংকট নেই। মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নির্বাচনি এলাকার প্রসঙ্গ টেনে […]

৮ পাম্প ঘুরে তেল না পেয়ে লোকাল বাসে সংসদে এসেছি: এমপি সালাহ উদ্দিন আইউবী

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ০০:০৮

জ্বালানি তেলের সংকট নিয়ে সংসদে নিজের বিড়ম্বনা তুলে ধরেছেন জামায়াতে ইসলামীর এমপি সালাহ উদ্দিন আইউবী। তিনি বলেন, আমি নিজেই আটটি পাম্প ঘুরেও তেল পাইনি, পরে গাড়ি রেখে লোকাল পরিবহনে সংসদে এসেছি। অথচ সরকারিভাবে বলা হচ্ছে তেলের সংকট নেই।

মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নির্বাচনি এলাকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কাপাসিয়ার উপর দিয়ে গ্যাস গেলেও এলাকায় গ্যাসসংযোগ নেই। তাই শিল্প গড়ে ওঠেনি, কর্মসংস্থান সংকট থেকে যুবকেরা মাদকের দিকে ঝুঁকছেন। মাদক দমন অভিযানের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ১,৭৪২ কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় ১,১৬০ কিলোমিটারই কাঁচা। বর্ষায় এতে জনদুর্ভোগ বাড়ে। শীতলক্ষ্যা নদীর ওপর কাপাসিয়ার একমাত্র সেতুতে নির্মাণব্যয়ের চার গুণের বেশি টাকা উঠে গেলেও টোল বন্ধ হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

ঝালকাঠি-১ আসনের বিএনপির রফিকুল ইসলাম জামাল বলেন, আইলা, সিডর ও জলোচ্ছ্বাসে তার এলাকার মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হন। নদীর পানির সঙ্গে লবণাক্ততা বাড়ে, ঘরবাড়ি ভাঙে, মানুষ নিঃস্ব হয়। এ অবস্থায় ঝালকাঠিতে নদীভাঙন রোধে বিশেষ প্রকল্প নেওয়ার দাবি জানান তিনি। তিনি আরও বলেন, তার এলাকায় বড় কোনো শিল্পকারখানা নেই। নদী ও খালনির্ভর এই অঞ্চলের বহু খাল ভরাট হয়ে গেছে। সরকার নতুন উদ্যোগে খাল কাটার কাজ শুরু করায় মানুষ আশাবাদী বলেও উল্লেখ করেন তিনি।

চাঁদপুর-২ আসনের বিএনপির মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, দেশে এখন মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষ সরাসরি তার চাপ অনুভব করছেন। এতে মানুষের ক্রয়ক্ষমতা কমছে, টাকার মান পড়ছে, স্বল্প ও নির্দিষ্ট আয়ের মানুষের জীবন কঠিন হয়ে উঠছে। তার ভাষায়, মূল্যস্ফীতি বাড়লে আয়ের বৈষম্য বাড়ে, সঞ্চয়ের মূল্য কমে যায়, মানুষ সঞ্চয়ে আগ্রহ হারায়, উৎপাদন খরচ ও আমদানি ব্যয় বাড়ে, বাণিজ্য ঘাটতি বাড়ে এবং খাদ্যনিরাপত্তাও হুমকিতে পড়ে। অতিরিক্ত টাকা ছাপানোর অভিযোগ তোলেন তিনি। তার দাবি, “৬০ হাজার কোটি টাকা” অতিরিক্ত মুদ্রণ করা হয়েছিল এবং তার প্রভাব এখনকার মূল্যস্ফীতিতে পড়েছে। এ কাজে জড়িত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনারও দাবি জানান তিনি।

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সদস্য জিএম নজরুল ইসলাম তার বক্তব্য, রাষ্ট্রপতির পদে যিনি থাকবেন, তিনি সব দল, মত ও সম্প্রদায়ের আস্থার প্রতীক হওয়া উচিত। কিন্তু বর্তমান রাষ্ট্রপতি বিভিন্ন সময় বিভিন্ন ক্ষমতাকেন্দ্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

নিজের এলাকার প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ব ঐতিহ্য সুন্দরবন তার নির্বাচনি এলাকার বড় অংশজুড়ে রয়েছে এবং প্রায় ৪০ শতাংশ মানুষ সুন্দরবননির্ভর। জেলে, বাওয়ালি ও মৌয়ালরা জলদস্যুদের ঝুঁকিতে থাকেন। বিশেষ করে মধু আহরণ মৌসুমে যৌথ বাহিনীর অভিযান বাড়ানোর দাবি জানান তিনি।

মুন্সিগঞ্জ-৩ আসনের বিএনপির কামরুজ্জামান রতন নির্বাচনের পর একটি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন, ঘটনাটি ঘিরে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছিল। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তদন্ত চান। অতীতে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা অপপ্রচার চালানো হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা ভুল প্রমাণিত হয়েছে।

রাজশাহী-৬ আসনের বিএনপির মো. আবু সাইদ চাঁদ জানান, তার নির্বাচনি এলাকায় ভারত থেকে আসা প্রায় ৬০ থেকে ৭০ হাজার মানুষ এখনো জমি রেজিস্ট্রেশন করতে পারেননি। নির্বাচনের সময় তিনি এই সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ চান তিনি।

তিনি বলেন, রাজশাহীর আমকে কেন্দ্র করে শিল্প ও সংরক্ষণভিত্তিক ব্যবস্থা গড়ে তোলা দরকার। কৃষিপ্রধান এই অঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিও জানান।

এস এ জিন্নাহ কবীর বলেন, স্বাধীনতার পর ৫৫ বছরে বাংলাদেশে তিন স্বৈরাচারের জন্ম হয়েছে। বিপরীতে জিয়া পরিবার থেকে তিন “বিপ্লবী” উঠে এসেছেন, তারা হলেন জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান।

আরও বক্তব্য রাখেন চাঁদপুর-৪ আসনের স্বতন্ত্র সদস্য আবদুল হান্নান, রাজশাহী-৫ আসনের নজরুল ইসলাম, ঠাকুরগাঁও-২ আসনের আব্দুস সালাম, কুমিল্লা-৯ আসনের আবুল কালাম।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৭৪

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৯১

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৯১

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৯১