জাতীয় সংসদ ভবনের মসজিদে অজু করতে গিয়ে পানি না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান।
রোববার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে এ বিষয়ে অসন্তোষ জানান।
পোস্টে তিনি লিখেছেন, ‘সংসদ মসজিদে অজু করতে গিয়ে দেখি পানি নেই। এখন বুঝতে পারছি- আমার ধৈর্যই পরীক্ষা নেওয়া হচ্ছে! ধৈর্য দাও খোদা!’
তবে পোস্টে তিনি ঘটনাটি ঠিক কখন ঘটেছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেননি। জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচিত এই সংসদ সদস্যের এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে আলোচনা সৃষ্টি করেছে।