কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, মাজার, জলসা ও খানকায় কোনো ধরনের হামলা বা হস্তক্ষেপ বরদাশত করা হবে না। এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি জনসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কেউ যদি মাজার, খানকা বা জলসায় আক্রমণ চালায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এসব ধর্মীয় স্থানে কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ নেই।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, প্রত্যেকের ধর্মীয় বিশ্বাস তার নিজস্ব বিষয়। অন্যের বিশ্বাস বা ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত করার অধিকার কারও নেই। মাজার বা ধর্মীয় অনুষ্ঠানে আক্রমণ করা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।