জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই গণহত্যা ও গুমের বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণে ১৪ সদস্যের একটি কমিটি গঠন করেছে। রোববার (১ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন-এর নির্দেশক্রমে ‘জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ-কে এবং উপ-প্রধান করা হয়েছে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীনকে।
কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন কাজী রাইসুল ইসলাম, শারমিন সুলতানা, জাহিদ হাসান, মো. মাহবুব আলম, অ্যাডভোকেট খন্দকার রাকিব, অ্যাডভোকেট ওমর ডালী, অ্যাডভোকেট এরশাদুল বারী খন্দকার, অ্যাডভোকেট আমিনা আক্তার লাভলী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, তামিম আহমেদ ও আরমান হোসাইন।
এনসিপি জানায়, বিচার প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ ও স্বচ্ছতা নিশ্চিত করাই এ কমিটির লক্ষ্য।