মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য

বাংলাদেশে ইসকনের অস্তিত্ব এবং বিশ্বের যেসব দেশে নিষিদ্ধ ‘ইসকন’

চীনে ইসকনের কার্যক্রমের অনুমতি নেই, কারণ দেশটি বিদেশি ধর্মীয় সংগঠনের প্রকাশ্য কার্যক্রম নিষিদ্ধ করেছে। মালয়েশিয়াতেও ইসকন নিষিদ্ধ, সংগঠনটির বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তরকরণের অভিযোগ রয়েছে

নিউজ ডেস্ক

০১ নভেম্বর ২০২৫, ১১:৫৫

ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস বা ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) প্রতিষ্ঠিত হয় প্রায় ৫৮ বছর আগে। বর্তমানে বিশ্বের প্রায় শতাধিক দেশে সংগঠনটির কার্যক্রম রয়েছে, যদিও কিছু দেশে এটি নিষিদ্ধ।

ইসকনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। ১৯৬৬ সালের ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ইসকন মূলত বৈষ্ণব ধর্মের একটি শাখা, যার আধ্যাত্মিক ও ধর্মীয় চর্চার মূল কেন্দ্র ভগবান কৃষ্ণ।

ভক্তিযোগ বা কৃষ্ণভাবনামৃত সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্য বহন করে এসেছে ভারতবর্ষে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই সংস্কৃতি ভারত সীমা পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসকন একটি প্রভাবশালী ধর্মীয় সংগঠন হিসেবে পরিচিতি লাভ করে।

ইসকনের কর্মসূচি ও কার্যক্রম

ইসকনের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মন্দির স্থাপন ও রক্ষণাবেক্ষণ, শ্রীমদ্ভগবদগীতা প্রচার, ভক্তিমূলক ধর্মচর্চা, আধ্যাত্মিক উপদেশ, এবং দাতব্য কার্যক্রম। সংগঠনটি যোগব্যায়াম, ভক্তি শিক্ষা ও আধ্যাত্মিক জীবনধারার প্রশিক্ষণমূলক কর্মসূচিও পরিচালনা করে।
এছাড়া, তারা সমাজসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে অভাবীদের মাঝে বিনামূল্যে নিরামিষ খাদ্য বিতরণ করে থাকে, যা তাদের অন্যতম মানবিক উদ্যোগ হিসেবে পরিচিত।

যেসব দেশে নিষিদ্ধ ইসকন

সাবেক সোভিয়েত ইউনিয়নে ১৯৭০ ও ১৯৮০-এর দশকে ইসকন নিষিদ্ধ ছিল। তবে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর সংগঠনটি রাশিয়া ও অন্যান্য প্রাক্তন সোভিয়েত রাষ্ট্রে পুনরায় সক্রিয় হয়।
চীনে ইসকনের কার্যক্রমের অনুমতি নেই, কারণ দেশটি বিদেশি ধর্মীয় সংগঠনের প্রকাশ্য কার্যক্রম নিষিদ্ধ করেছে।
মালয়েশিয়াতেও ইসকন নিষিদ্ধ, সংগঠনটির বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তরকরণের অভিযোগ রয়েছে। এছাড়া শিয়াশাসিত ইরান, সৌদি আরব ও আফগানিস্তানেও ইসকনের কার্যক্রমের অনুমতি নেই।

যেসব দেশে আংশিক নিষিদ্ধ

ইন্দোনেশিয়ায় ইসকন আংশিকভাবে নিষিদ্ধ। কিছু নির্দিষ্ট শর্ত ও সীমাবদ্ধতার মধ্যে সংগঠনটি সেখানে কার্যক্রম চালাতে পারে।
তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান ও তুর্কমেনিস্তানেও ইসকনের কার্যক্রম কঠোর নজরদারির আওতায় পরিচালিত হয়।

যেসব দেশে সক্রিয় ইসকন

ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ব্রাজিল, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, তাঞ্জানিয়া, উগান্ডা, অস্ট্রেলিয়া, দুবাই ও ইসরাইলসহ বিশ্বের বহু দেশে ইসকন অত্যন্ত সক্রিয়।
এছাড়া মেক্সিকো, কানাডা, জাপান, থাইল্যান্ড, মরিশাস, ফিজি, আর্জেন্টিনা ও কলম্বিয়াতেও সংগঠনটির কার্যক্রম বিস্তৃত।

বাংলাদেশে ইসকনের উপস্থিতি

বাংলাদেশে ইসকনের কার্যক্রম শুরু হয় সত্তরের দশকের শুরুতে। বর্তমানে দেশজুড়ে বেশ কয়েকটি মন্দির পরিচালনা করছে সংগঠনটি। রাজধানী ঢাকার স্বামীবাগ মন্দির ইসকনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং সংগঠনটির প্রথম প্রতিষ্ঠিত কেন্দ্রগুলোর একটি।
বাংলাদেশে ইসকনের কার্যক্রমের মধ্যে রয়েছে ধর্মপ্রচার, রথযাত্রা উৎসব, মন্দির পরিচালনা এবং কৃষ্ণভক্তদের জন্য নিয়মিত পূজা ও আধ্যাত্মিক সাধনা। স্বামীবাগ মন্দিরে ভক্তরা প্রতিদিন কৃষ্ণ মহামন্ত্র জপ করেন এবং ভগবানের সেবা করে থাকেন।

অন্যান্য

পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

১৮ মাসের বিরতির পর নিজ দায়িত্বে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকার মিরপুরে টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও […]

পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২

১৮ মাসের বিরতির পর নিজ দায়িত্বে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকার মিরপুরে টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমের গতি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ইউনূস চলতি মাসের শেষ দিকে ঢাকার গুলশানে নিজ বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন।