মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য

এই রাষ্ট্রের সমস্যাগুলোর মূল কারণ হচ্ছে অদক্ষ নেতৃত্ব, অনেক কিছু পরিবর্তন করতে হবে: আজহারী

“আমাদের দেশে যত বড় নেতা, দেখা যায় তত বেশি দুর্নীতিগ্রস্ত, তত বেশি টাকা পাচারের রেকর্ডও তার নামে থাকে। যেখানে নেতাদের আমানতদার হওয়ার কথা, সেখানে এখন সেই গুণটাই বিলীন হয়ে গেছে।”

নিউজ ডেস্ক

৩০ অক্টোবর ২০২৫, ০১:০৪

জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী বলেছেন,

“আমাদের দেশে যত বড় নেতা, দেখা যায় তত বেশি দুর্নীতিগ্রস্ত, তত বেশি টাকা পাচারের রেকর্ডও তার নামে থাকে। যেখানে নেতাদের আমানতদার হওয়ার কথা, সেখানে এখন সেই গুণটাই বিলীন হয়ে গেছে।”

বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে মিনার কর্তৃক আয়োজিত সীরাত মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি নেতৃত্বের গুণাবলি নিয়ে আলোচনা করতে গিয়ে এসব কথা বলেন।

আজহারী বলেন, “নেতা বলতে বোঝায় অন্যকে প্রভাবিত করার ক্ষমতা। আমরা যদি কাউকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারি, তাহলে আমরাও নেতা হতে পারি। কিন্তু আমাদের রাষ্ট্র ও সমাজের সমস্যার মূল কারণ হচ্ছে অদক্ষ নেতৃত্ব। যদি যথাযথ নেতৃত্ব তৈরি করা যেত, তবে আজ এই সংকটগুলো থাকত না।”

তিনি আরও বলেন, “আমাদের দেশে অনেক কিছু পরিবর্তন করতে হবে। নতুন বাংলাদেশে এখন এক চমৎকার সময় এসেছে, আর অন্তত ৫৪ বছরেও এমন সুযোগ আসবে না। তাই আমাদের উচিত রাসূল (সা.)-এর জীবনী থেকে শিক্ষা নেওয়া। আমাদের নেতাদের হতে হবে আমানতদার, তাদের জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে উঠতে হবে, যেমনভাবে রাসূল (সা.) নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।”

রাসূল (সা.)-এর জীবনের উদাহরণ টেনে আজহারী বলেন, “নবুয়তের আগে তিনি খাদিজা (রা.)-এর সঙ্গে ব্যবসায় পার্টনারশিপে ছিলেন। খাদিজা (রা.) বিনিয়োগ করতেন, নবীজি (সা.) শ্রম দিতেন। একবার ব্যবসায়িক কাজে সিরিয়ায় গেলে খাদিজা (রা.) তাঁর চরিত্র ও আচরণ পর্যবেক্ষণের জন্য মাইসারা নামে এক বিশ্বস্ত বান্ধবীকে পাঠান। মাইসারা ফিরে এসে নবীজি (সা.)-এর সততা ও আমানতদারিতার এমন প্রশংসা করেন যে, খাদিজা (রা.) পরবর্তীতে তাঁকে বিবাহের প্রস্তাব দেন। আমাদের নেতাদের এমনই হতে হবে—সৎ, আমানতদার এবং নৈতিকতায় দৃঢ়।”

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় সীরাত মাহফিলের সভাপতিত্ব করেন আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের। প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং বিশেষ অতিথি উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী, আরবি বিভাগের সভাপতি গিয়াস উদ্দীন তালুকদার, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুমতাজ উদ্দীন কাদেরী, অধ্যাপক ড. মুহাম্মদ এনামুল হক, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, মিনারের সভাপতি মোহাম্মদ আলী এবং সহসভাপতি মোহাম্মদ পারভেজ।

অন্যান্য

পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

১৮ মাসের বিরতির পর নিজ দায়িত্বে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকার মিরপুরে টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও […]

পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২

১৮ মাসের বিরতির পর নিজ দায়িত্বে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকার মিরপুরে টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমের গতি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ইউনূস চলতি মাসের শেষ দিকে ঢাকার গুলশানে নিজ বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন।