ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দ্রুত অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়বে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ভোটগ্রহণের তিন দিনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠিত হতে পারে।
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আগামী ১৫ বা ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। সবচেয়ে দ্রুততম সময়ে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
প্রেস সচিব বলেন, ভোটের পর তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলে, এরপরই সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পাঠ করানো হবে। তাঁর মতে, শপথ অনুষ্ঠান ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পরে গড়াবে না।
সংবিধানের ৭৪ (৬) অনুচ্ছেদ অনুযায়ী, নতুন স্পিকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত আগের সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার নিজ পদে বহাল থাকবেন বলে গণ্য হবেন। এ বিষয়ে গত ২৮ জানুয়ারি সংসদ সচিবালয় নবনির্বাচিত এমপিদের শপথ কে পাঠ করাবেন—সে বিষয়ে মতামত চেয়ে সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের কাছে নথি পাঠিয়েছে।
উপদেষ্টার সম্মতি পাওয়ার পর বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর অনুমোদনের পর সারসংক্ষেপ রাষ্ট্রপতির কার্যালয়ে যাবে এবং রাষ্ট্রপতির সম্মতির ভিত্তিতে এ বিষয়ে আদেশ জারি হবে।
সংবিধানের ৭৪ (২) অনুচ্ছেদে স্পিকারের পদত্যাগ ও অপসারণের বিধান রয়েছে। একই অনুচ্ছেদের ৬ নম্বর উপধারায় বলা হয়েছে, সংসদ ভেঙে দেওয়া হলেও নতুন স্পিকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার পদে বহাল থাকবেন। তবে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে একটি মামলায় কারাগারে রয়েছেন।
এদিকে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে শপথসংক্রান্ত বিষয়টি আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়—প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন।
এ প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “আমরা অভ্যুত্থানের সরকার হলেও সংবিধানকে সমুন্নত রাখার চেষ্টা করছি। নতুন এমপিদের শপথ সম্পূর্ণ সংবিধান অনুসারেই হবে।”
তিনি আরও জানান, সংবিধানের ১৪৮ (১) ও (২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি এমপিদের শপথ পাঠ করাবেন। মনোনীত ব্যক্তি চূড়ান্ত হলে তা জানিয়ে