নতুন পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। পে-স্কেল সংক্রান্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে তা কার্যকর করা হবে বলে তিনি জ১৬ জানুয়ারি শুক্রবার বিকেল ৫টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনিঅর্থ উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পে-স্কেল একটি গুরুত্বপূর্ণ বিষয়।
এ বিষয়ে সরকার আন্তরিক। ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতেই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। এ সময় তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জাগণভোট প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, গণভোটে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।
পাশাপাশি গণভোটের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার ক্ষেত্রে গণমাধ্যমেরও বড় ভূমিকা রয়েছে। তিনি নিজেও বিভিন্ন জেলায় গিয়ে গণভোটের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করছেন বলে এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ,
অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারমএ ছাড়া রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশিদ, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন,
পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলপ্রসঙ্গত, বর্তমানে সরকারি কর্মচারীদের জন্য ২০টি বেতন গ্রেড চালু রয়েছে।
বিদ্যমান কাঠামো অনুযায়ী বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে যোগ দেওয়া একজন চাকরিজীবীর মূল বেতন ২২ হাজার টাকা। সর্বোচ্চ ধাপে একজন সচিব ৭৮ হাজার টাকা, জ্যেষ্ঠ সচিব ৮২ হাজার টাকা এবং মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ৮৬ হাজার টাকা মূল বেতন পান।
এর বাইরে বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা ছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হয়। পাশাপাশি বছরে দুটি উৎসব ভাতা এবং বাংলা নববর্ষে মূল বেতনের ২০ শতাংশ হারে বিশেষ ভাতা পান সরকারি কর্মচারীরা।