চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চীনের পররাষ্ট্রমন্ত্রীর ওয়াং ই’র আমন্ত্রণে গত সোমবার বেইজিং গিয়েছেন তিনি। গত বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা নিজেই এ তথ্য নিশ্চিত করেন।
গত রোববার উপদেষ্টা বৈঠক করেন চীন, রাশিয়া ও মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে, দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর আশ্বাস দেন তাঁরা। এ সময় তাঁরা অর্থনীতি, বাণিজ্যসহ নানা ইস্যুতে নিজ নিজ অবস্থান তুলে ধরেন।
এ সফরে আজ মঙ্গলবার বসবে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক। আলোচনায় গুরুত্ব পাবে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ। সফরের আগে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন চীনের রাষ্ট্রদূত।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। এর মধ্যে দিয়ে ঢাকা-বেইজিং বোঝাপড়া আরও বাড়বে। আমরা খোলা মন নিয়ে বাংলাদেশের সব প্রস্তাবের ওপর আলোচনা করতে প্রস্তুত।’
এরপর পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার নতুন রাষ্ট্রদূত। পরে তিনি বলেন, অতীতেও রাশিয়া বাংলাদেশের পাশে ছিল, সেই ধারা অব্যাহত থাকবে।
ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টাকা পরিশোধের জটিলতা দ্রুতই কেটে যাবে বলে আশা করছি। এ নিয়ে কারিগরি দল কাজ করছে। স্থানীয় মুদ্রাসহ সার্বিক সম্পর্কের বিষয়ে ইতিবাচক দুই দেশ। বাংলাদেশ থেকে কৃষি ও জাহাজ নির্মাণ শিল্পের জন্য কর্মী নেবে রাশিয়া। তবে