শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

পরীক্ষামূলক সংস্করণ

ইসলাম ও জীবন

চাঁদাবাজ নেতাকর্মীকে বহিষ্কারের কারণে তারেক রহমানকে ধন্যবাদ দিলেন আজহারী

চাঁদাবাজির দায়ে বিএনপির অনেক নেতাকর্মীকে বহিষ্কার করায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ইসলামি স্কলার মিজানুর রহমান আজহারী। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে চট্টগ্রামের প্যারেড ময়দানে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে তিনি এ ধন্যবাদ জানান। মিজানুর রহমান আজহারী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই, উনি সংবাদ শোনামাত্রই উনার দলের অনেক চাঁদাবাজকে […]

নিউজ ডেস্ক

০১ ফেব্রুয়ারী ২০২৫, ২০:৩৫

চাঁদাবাজির দায়ে বিএনপির অনেক নেতাকর্মীকে বহিষ্কার করায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ইসলামি স্কলার মিজানুর রহমান আজহারী।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে চট্টগ্রামের প্যারেড ময়দানে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে তিনি এ ধন্যবাদ জানান।

মিজানুর রহমান আজহারী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই, উনি সংবাদ শোনামাত্রই উনার দলের অনেক চাঁদাবাজকে বহিষ্কার করেছেন। যেকোনো দলে এই প্র্যাকটিস থাকা দরকার।

তিনি বলেন, আমরা চাঁদাবাজমুক্ত, জুলুমমুক্ত, ফ্যাসিজমমুক্ত, গুম-খুন মুক্ত বাংলাদেশ চাই। আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই।

মিজানুর রহমান আজহারী বলেন, আমাদের নীরবতা ও নিশ্চুপ থাকাই জালিমদের আরও শক্তিশালী জালিম বানিয়েছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, অপরাধ, দখলদারিত্ব, মজুতদারি এ সবকিছু একসঙ্গে প্রতিরোধ করতে হবে। মানবিক সমাজ যদি চাই, তাহলে অবশ্যই প্রতিরোধ করতে হবে।

তিনি আরও বলেন, উন্নয়নের নামে পৌনে ৩ লাখ কোটি টাকা নেই, চুরি করেছে। ইসলামি শরীয়াহ মোতাবেক চুরির শাস্তি হচ্ছে প্রকাশ্যে হাত কেটে দেওয়া। তাদের হাত কেটে দেওয়া উচিত।

ইসলামিক এই স্কলার বলেন, আমরা বাংলাদেশে অন্যায় দেখতে চাই না। প্রতিহিংসার রাজনীতি চাই না। একদল আরেকদলকে নিশ্চিহ্ন করার রাজনীতি করুক, আমরা আর দেখতে চাই না। আমরা সুশাসনের বাংলাদেশ চাই এবং মানবিক বাংলাদেশ চাই।

ইসলাম ও জীবন

মিসরে কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে বিমানবন্দরে সংবর্ধনা

মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছেন হাফেজ আনাস বিন আতিক। এ উপলক্ষে তাকে দেওয়া হয়েছে নাগরিক সংবর্ধনা। আন্তর্জাতিক অঙ্গনে পবিত্র কোরআনের তিলাওয়াতে প্রথম স্থান অর্জনের মাধ্যমে আবারও বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন এই কিশোর হাফেজ। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রথমে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া […]

নিউজ ডেস্ক

১২ ডিসেম্বর ২০২৫, ১৪:৫২

মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছেন হাফেজ আনাস বিন আতিক। এ উপলক্ষে তাকে দেওয়া হয়েছে নাগরিক সংবর্ধনা। আন্তর্জাতিক অঙ্গনে পবিত্র কোরআনের তিলাওয়াতে প্রথম স্থান অর্জনের মাধ্যমে আবারও বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন এই কিশোর হাফেজ।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রথমে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়। পরে ছাদখোলা বাসে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তাকে সংবর্ধিত করা হয়। এ সময় ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি সাধারণ জনগণও বিশ্বজয়ী এই হাফেজকে এক নজর দেখার জন্য রাজপথে ভিড় করেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে হাফেজ আনাস বলেন, আমরা যে দেশের ক্বারীদের তিলাওয়াত শুনে কেরাত শিখি, সেই দেশের প্রতিযোগিতায় বিজয় অর্জন করা আমার জন্য পরম সৌভাগ্যের। কেরাতের রাজধানী হিসেবে পরিচিত মিসরে গিয়ে প্রথম হওয়া সহজ ছিল না। তবে আমার ওস্তাদ, মা–বাবা এবং দেশবাসীর দোয়ায় এটি সম্ভব হয়েছে।

হাফেজ আনাসের ওস্তাদ শায়খ নেছার আহমদ আন নাছিরী বলেন, তৃতীয়বারের মতো আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয় করেছে আমার ছাত্র। কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৭০টি দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম স্থান অর্জন করে সে সবাইকে চমকে দিয়েছে।

তিনি জানান, গত ৭ ডিসেম্বর কায়রোতে চার দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন হয়। বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় বাছাইপর্বে প্রথম স্থান অর্জনের মাধ্যমে হাফেজ আনাস আন্তর্জাতিক মঞ্চে অংশ নেওয়ার সুযোগ পান।

প্রসঙ্গত, হাফেজ আনাস রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে। এর আগেও তিনি সৌদি আরব ও লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য সম্মান বয়ে এনেছেন।