নিজেকে পরিপূর্ণ সুস্থ রাখতে ও আগামীর দিনগুলোকে সুন্দর ভাবে কাটাতে সুন্দর ঘুম প্রয়োজন। ,কারণ ঘুম আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত । মানুষ চাইলেই ঘুমাতে পারে না। কেউ কেউ সামান্য একটু শান্তির ঘুমের জন্য হাজারো টাকার ওষুধ খায়। আবার কেউ কেউ ঘুম দূর করার জন্যও ওষুধ খায়।
তবে পরিমিত ঘুম মানবদেহের জন্য খুব উপকারী। মানুষের ক্লান্তি-অবসাদ দূর করতে ঘুমের গুরুত্ব অপরিসীম। তাই আল্লাহ বলেন, ‘তোমাদের ঘুম বা নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। রাতকে করেছি আবরণ। দিনকে করেছি জীবিকা অর্জনের সময়।’ (সুরা নাবা, আয়াত: ৯-১১)
একজন মুসলমানের কোনো কাজ যখন আল্লাহর হুকুম ও রসুলুল্লাহ সা.-এর সুন্নাত অনুযায়ী হয়, তখন তা ইবাদতে পরিণত হয়। প্রত্যেক মুসলমানের জন্য ঘুম থেকে জেগে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত পূর্ণ সময়ই ইসলামি বিধিবিধান রয়েছে। এ বিধানগুলো পালনে আল্লাহর পক্ষ থেকে রয়েছে অগণিত সওয়াব।
ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া
হুজাইফা রা.বলেছেন, রসুলুল্লাহ সা. যখন ঘুম থেকে উঠে বলতেন,
আলহামদুলিল্লা হিল্লাজি আহইয়া না বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।
দোয়াটির অর্থ হলো: প্রশংসা আল্লাহর জন্য, যিনি (নিদ্রারূপ) মৃত্যুর পর আমাদের জীবিত করলেন, আর তারই কাছেই সবার পুনরুত্থান। (মুসলিম, হাদিস: ২৭১১)
মানুষ যখন আল্লাহর নেয়ামত পেয়ে নেয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করে,তখন আল্লাহ তায়ালা তাঁর নেয়ামতকে বৃদ্ধি করে দেন।