বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম না হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনোই ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন ভারতে বাংলাদেশের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। তার মতে, সুষ্ঠু ও অবাধ নির্বাচনে জামায়াতের জনসমর্থন নেই বললেই চলে।
শুক্রবার (২৩ জানুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে’ কখনো জয়ী হতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। অতীতে দলটি পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পায়নি উল্লেখ করে তিনি বলেন, এই দলটির বাস্তব কোনো গণভিত্তি নেই।
শ্রিংলা আরও বলেন, “কেউ যদি তাদের আগে থেকে সামনে নিয়ে আসে, তারপরও নির্বাচনে বড় ধরনের অনিয়ম না হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। অন্যথায় এটি অসম্ভব।”
বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভারতের পক্ষ থেকে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রত্যাশা জানানো হয়েছে, যেখানে সব রাজনৈতিক দল অংশ নিতে পারবে। তবে বর্তমান পরিস্থিতিতে সে রকম পরিবেশ তিনি দেখছেন না বলে মন্তব্য করেন। তিনি নিরাপত্তা ঝুঁকি, নির্বাচন আদৌ হবে কি না এবং নির্বাচন হলেও কোন পরিস্থিতিতে হবে—এসব নিয়েও অনিশ্চয়তার কথা তুলে ধরেন।
তার এই মন্তব্য বাংলাদেশি রাজনীতিতে নতুন করে আলোচনা তৈরি করেছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?