ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। এ সাক্ষাৎ শেষে রাতে ঢাকার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, আসন্ন নির্বাচন সম্পর্কে বিএনপি চেয়ারম্যানের দৃষ্টিভঙ্গি জানতেই তিনি তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি আরও বলেন, শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে চায়।
বিএনপির মিডিয়া সেলের তথ্যমতে, এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবির, উপদেষ্টা মাহদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?