নেপালকে কোনো অবস্থাতেই বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির পথে যেতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকি। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বর্তমান সরকারের ওপর রাজনৈতিক দল ও তরুণ প্রজন্মের ক্রমাগত চাপের কড়া সমালোচনা করেন।
প্রধানমন্ত্রী কারকি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার একটি ‘আকস্মিক ঝড়ের’ মধ্য দিয়ে কাজ করছে। রাজনৈতিক দলগুলো প্রতিনিয়ত সরকারের সমালোচনা করছে এবং কেউ কেউ সরকার ছাড়ার হুমকি দিচ্ছে। একই সঙ্গে জেন-জি তরুণদের একাংশ প্রতিদিন সরকারকে সরে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তাঁর প্রশ্ন, সরকার ছাড়ার অর্থ কী এবং কাজ করার সুযোগ না দিয়েই কেন এমন চাপ সৃষ্টি করা হচ্ছে।
তিনি আরও বলেন, সরকার ও প্রশাসনের সদস্যরা নিয়মিত কটুকথা ও গালিগালাজের শিকার হচ্ছেন। প্রায় ২৫ থেকে ৩০ জন তরুণ প্রতিদিন ভিন্ন ভিন্ন দাবি নিয়ে সামনে আসছেন, যার ফলে প্রশাসনের জন্য স্থিতিশীলভাবে কাজ করা কঠিন হয়ে পড়েছে।
নির্বাচন নিয়ে তরুণদের অনীহা ও হতাশার প্রসঙ্গে সুশীলা কারকি বলেন, কেউ কেউ এখন প্রশ্ন তুলছে—নির্বাচনের আদৌ প্রয়োজন আছে কি না। তবে তিনি স্পষ্ট করে বলেন, তাঁর সরকার নেপালকে বাংলাদেশের মতো রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দেবে না।
বক্তব্যের শেষে তিনি গণমাধ্যমকে সরকারের এই কঠিন বাস্তবতা তুলে ধরার আহ্বান জানান এবং বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকার মানসিক চাপের মধ্য দিয়েই দায়িত্ব পালন করছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?