চলমান বিক্ষোভের মুখে ইসলামি প্রজাতন্ত্র ইরান কোনোভাবেই পিছু হটবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। একই সঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বিরুদ্ধে কঠোর ভাষায় আক্রমণ করে বলেন, ট্রাম্পের হাত ‘ইরানিদের রক্তে রাঙা’। শুক্রবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে এসব কথা বলেন খামেনি।
খামেনি বলেন, শত শত হাজার মানুষের রক্তের বিনিময়ে গড়ে ওঠা ইসলামি প্রজাতন্ত্র নাশকতাকারীদের সামনে কখনো মাথানত করবে না। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট শক্তিগুলো ইরানকে অস্থিতিশীল করতে বিক্ষোভে ইন্ধন দিচ্ছে। তার ভাষায়, ট্রাম্পের অহংকারের পরিণতিও ১৯৭৯ সালের বিপ্লবের আগে ক্ষমতাচ্যুত রাজতন্ত্রের মতোই হবে।
আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানের বিভিন্ন বড় শহরে কয়েক দিন ধরে তীব্র বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা ধর্মতান্ত্রিক শাসনের অবসান দাবি করে স্লোগান দিচ্ছেন এবং কয়েকটি সরকারি ভবনে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
এ পরিস্থিতিতে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা জানায়, বিক্ষোভ দমনে ইরান কর্তৃপক্ষ দেশজুড়ে প্রায় ১২ ঘণ্টার বেশি সময় সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ বন্ধ রাখে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।
বিশ্লেষকদের মতে, চার দশকের বেশি সময় ধরে টিকে থাকা ইসলামি প্রজাতন্ত্রের জন্য এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?