তামিলনাড়ুতে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে একত্রিত করার কৌশলের অংশ হিসেবে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়–এর নেতৃত্বাধীন দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর সঙ্গে জোট গঠনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
দলীয় সূত্র জানিয়েছে, তামিলনাড়ুতে দীর্ঘদিন উল্লেখযোগ্য সাফল্য না পাওয়ায় বিজেপি এবার জোট রাজনীতিকে নতুনভাবে কাজে লাগাতে চাইছে।
সূত্র অনুযায়ী, সাম্প্রতিক তামিলনাড়ু সফরে বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলের কোর কমিটির বৈঠকে অংশ নিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে বিজেপি মাত্র চারটি আসনে জয় পায় এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যটিতে একটি আসনও পায়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রেক্ষাপটে বিজেপি ইচ্ছাকৃতভাবেই তাদের পুরোনো মিত্র এআইএডিএমকের নেতা এডাপ্পাদি কে পালানিস্বামী (ইপিএস)-এর সঙ্গে অমিত শাহের সাক্ষাৎ এড়িয়ে গেছে। এর মাধ্যমে ডিএমকের বিরোধী সব শক্তিকে এক ছাতার নিচে আনার বার্তা দেওয়া হয়েছে।
সূত্র জানায়, বিজেপি সক্রিয়ভাবে টিভিকের সঙ্গে জোটের সম্ভাবনা যাচাই করছে। টিভিক নিজেকে তামিলনাড়ুতে একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে। অমিত শাহ কোর কমিটির বৈঠকে স্পষ্ট করেন, আবেগ নয়—নির্বাচনী হিসাব-নিকাশের ভিত্তিতেই জোট ও প্রার্থী নির্ধারণ হবে। বিজেপির লক্ষ্য, পংগলের আগেই একটি বৃহত্তর বিরোধী জোট কাঠামো দাঁড় করানো।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?