সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
হাইকমিশনের সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ইসহাক দার আগামীকাল বুধবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে তিনি জানাজায় অংশ নেওয়ার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি পাকিস্তান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক সমবেদনা জানাবেন বলে জানা গেছে।
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশে-বিদেশে শোকের আবহ তৈরি হয়েছে। পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা ইতোমধ্যে শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসহাক দারের এই সফর খালেদা জিয়ার প্রতি ব্যক্তিগত শ্রদ্ধার পাশাপাশি পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক সম্মান প্রদর্শনের প্রতিফলন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে খালেদা জিয়ার ভূমিকা ও বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের প্রেক্ষাপটে এই উপস্থিতিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে ঢাকায় দেশি-বিদেশি অতিথিদের উপস্থিতি বাড়ছে, যা তার রাজনৈতিক জীবনের আন্তর্জাতিক প্রভাবেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?