ভারত ও বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া তুলে দেওয়ার ঘোষণা দিয়ে বিতর্কের ঝড় তুলেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য জগন্নাথ সরকার। পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটের এই এমপি শনিবার কৃষ্ণগঞ্জ ব্লকের মাটিয়ারী বানপুরে এক জনসভায় বলেন, “২০২৬ সালে বিজেপি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জিতলে ভারত-বাংলাদেশ সীমান্তে আর কোনো কাঁটাতার থাকবে না। আগেও এক ছিল বাংলা, আবার এক হয়ে যাবে।”
জগন্নাথ সরকারের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। বক্তৃতার সময় তিনি আরও বলেন, “কথা দিচ্ছি, এ বারের ভোটে আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে সীমান্তের কাঁটাতার তুলে দেব। আগে এক ছিল দুই বাংলা, এবার আবার এক হবে।”
তাঁর এমন মন্তব্যের পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে তুমুল আলোড়ন শুরু হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা করে বলেছে, এই বক্তব্য বিজেপির দ্বিচারিতা ও রাজনৈতিক বিভ্রান্তি প্রকাশ করেছে।
তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেছেন, “বিজেপি একদিকে অনুপ্রবেশ বন্ধের কথা বলে, অন্যদিকে কাঁটাতার তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এটা সম্পূর্ণ বিরোধাভাসপূর্ণ। বাংলার মানুষ জানেন, তারা কীভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জগন্নাথ সরকারের এই মন্তব্য বিজেপির নির্বাচনী কৌশলের অংশ হতে পারে, যার মাধ্যমে তারা বাংলার আবেগ ও ভাষাগত ঐক্যকে কাজে লাগাতে চাইছে। তবে ভারতের কেন্দ্রীয় সরকার কিংবা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?