জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ঘোষণা দিয়েছেন, তিনি বুধবার ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে স্ন্যাপব্যাক ইস্যু নিয়ে আলোচনা করবেন। ম্যাকরন বলেন, আগামী সময়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ভূমিকা ইরানের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হবে।
তিনি অভিযোগ করে দাবি করেন, ইরান তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং এজন্য এককভাবে দায়ী। তবে তেহরান সংস্থাটির জন্য দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে পশ্চিমাদের রাজনৈতিক চাপ ও ভিত্তিহীন অভিযোগের শিকার হিসেবে অভিহিত করে ম্যাকরন বলেন, পরবর্তী পদক্ষেপগুলো নীতি নির্ধারণে বড় ভূমিকা রাখবে। তার ভাষায়,
“ইরান হয় শান্তি ও জবাবদিহিতার পথে ফিরে আসবে, নয়তো স্ন্যাপব্যাক প্রয়োগ করতে হবে।”
এর আগের দিন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাইয়া কালাসও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল এড়াতে হলে ইরানকে বাস্তব পদক্ষেপ নিতে হবে। মঙ্গলবার বিকেলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ও ইউরোপীয় ত্রয়ীর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠককালে তিনি এই মন্তব্য করেন।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?