সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয় বলে সৌদি রাজকীয় আদালতের বরাতে আল আরাবিয়া নিশ্চিত করেছে।
তার মৃত্যুতে সৌদি বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তারা গ্র্যান্ড মুফতির পরিবার, সৌদি জনগণ ও মুসলিম বিশ্বের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খের ইন্তেকালে মুসলিম বিশ্ব একজন বিশিষ্ট আলেমকে হারাল, যিনি সারাজীবন ইসলাম ও মুসলমানদের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
রাজকীয় ঘোষণায় জানানো হয়েছে, রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে আজ আসরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে বাদশাহর নির্দেশে মসজিদে হারাম, মসজিদে নববি এবং দেশের অন্যান্য মসজিদেও গায়েবানা জানাজার আয়োজন করা হবে।
শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ দীর্ঘ ৩৫ বছর ধরে, ১৯৮১ সাল থেকে শুরু করে ২০১৬ সাল পর্যন্ত হজের খুতবা প্রদান করেছেন। বার্ধক্যজনিত কারণে তিনি অবসর নেন। তার মৃত্যুতে শুধু সৌদি আরব নয়, পুরো মুসলিম বিশ্ব শোকাহত হয়ে পড়েছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?