দখলদার ইসরায়েলের সেনাপ্রধান আইয়াল যামির স্পষ্টভাবে জানিয়েছেন, গাজা শহর দখল করা হলেও হামাসকে সামরিক বা রাজনৈতিকভাবে পরাজিত করা সম্ভব হবে না। ইসরায়েলের টিভি চ্যানেল টুয়েলভ জানিয়েছে, রাজনৈতিক নেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে সেনাপ্রধান এ মন্তব্য করেন। তিনি বলেন, মন্ত্রিসভার নির্ধারিত যুদ্ধের লক্ষ্য পূরণের জন্য সেনারা প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও বাস্তবতা হচ্ছে—গাজা দখল করলেও হামাসকে হারানো যাবে না।
এদিকে ইসরায়েলের সরকারি রেডিও ও টেলিভিশন সংস্থা নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানায়, রাজনৈতিক নেতৃত্বও এখন বুঝতে পারছে যে গাজায় সামরিক অভিযান বিস্তৃত করলে বন্দিদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়বে।
গত ৩ সেপ্টেম্বর ইসরায়েলি সেনারা “গিডিয়নের রথ” নামে একটি অভিযান শুরু করে, যার উদ্দেশ্য গাজা শহর পূর্ণ দখল করা। কিন্তু এই পদক্ষেপ ইসরায়েলের ভেতরেই তীব্র সমালোচনা ও প্রতিবাদের জন্ম দিয়েছে। বন্দি ও সেনাদের নিরাপত্তা নিয়ে জনমনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে, যা যুদ্ধের কৌশলগত দিক নিয়েও প্রশ্ন তুলছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?