ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক বলেছেন: ১২ দিনের যুদ্ধে ইরান পশ্চিমা ও ন্যাটো’র সর্বোচ্চ প্রযুক্তির বিরুদ্ধে লড়াই করেছিল।
কমান্ডার, যোদ্ধা এবং পাইলটদের নিয়ে বিভিন্ন সেনা ইউনিট পরিদর্শন করার পর, ইসলামী প্রজাতন্ত্র ইরান সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি, ১২ দিনের আরোপিত যুদ্ধের সময় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ইরানি জাতির প্রতিরোধের কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন: সেনাবাহিনীর স্থল, প্রতিরক্ষা এবং বিমান বাহিনী থেকে শুরু করে বাসিজ এবং বিপ্লবী গার্ড বাহিনীসহ জনগণ পর্যন্ত, সাম্প্রতিক আরোপিত যুদ্ধে প্রকৃত অর্থে লড়াই করেছে এবং প্রতিরোধ করেছে যাতে ইসলামী ইরান ইতিহাসে চিরকাল গর্বিত থাকে। বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, আমির হাতামি বলেছেন: শত্রুর প্রধান অজুহাত ছিল পারমাণবিক সমস্যা, কিন্তু তারা মাঠে যা করেছে এবং করতে চেয়েছিল তা তাদের প্রাথমিক দাবির চেয়ে পুরোপুরিই আলাদা ছিল এবং তারা প্রমাণ করেছে ইরানের বিরুদ্ধে তাদের একটি বৃহৎ পরিকল্পনা ছিল।
১২ দিনের আরোপিত যুদ্ধে শত্রু তার প্রধান লক্ষ্য অর্জন করতে পারেনি উল্লেখ করে, আমির হাতামি আরোপিত যুদ্ধের সময় শত্রুর কিছু লক্ষ্যের কথা জানান। তিনি বলেন: শত্রুরা ইসলামী ইরানের পারমাণবিক ক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু তারা তা করতে পারে নি, কারণ পারমাণবিক ক্ষমতা দেশীয় বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে সৃষ্ট এবং এটি ধ্বংস করা সম্ভব নয়।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক আরও বলেন: ইরানের সশস্ত্র বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র শক্তি দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুকে নতজানু করে দিয়েছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?