বাংলাদেশিদের ফেরত পাঠাতে হলে আগে হাসিনাকে পাঠান,ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েই অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা উচিত বলে মন্তব্য করেছেন হায়দরাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) নেতা আসাদউদ্দিন ওয়েইসি।
ভারতীয় প্রভাবশালী দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আয়োজিত ‘আইডিয়া এক্সচেঞ্জ’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ওয়েইসি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন এ দেশে রয়েছেন? তিনিও তো বাংলাদেশি, তাই না? তাকেও ফেরত পাঠানো হোক। ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে বসবাস করছেন।”
অনুষ্ঠানে প্রশ্ন ওঠে—বাংলাভাষীদের অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে যেভাবে সীমান্তে ফেরত পাঠানো হচ্ছে, সেটি নিয়ে। এর জবাবে ওয়েইসি বলেন, বিজেপি সরকার যদি সত্যিই অনুপ্রবেশকারীমুক্ত ভারত চায়, তবে প্রথমেই শেখ হাসিনার মতো ক্ষমতাচ্যুত নেত্রীকে ফেরত পাঠানো উচিত।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনপ্রিয় অভ্যুত্থানকে ভারতের স্বীকৃতি দেওয়া উচিত এবং নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলাই সময়ের দাবি। ওয়েইসির মতে, একদিকে শেখ হাসিনার মতো একজনকে এ দেশে থাকতে দেওয়া হচ্ছে, যিনি প্রকাশ্যে বিবৃতি দিয়ে চলেছেন, অন্যদিকে পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদ জেলার গরিব বাংলাভাষী মানুষদের বিনা যাচাইয়ে সীমান্তে ছেড়ে দেওয়া হচ্ছে।
ওয়েইসি প্রশ্ন তোলেন, “দেশে যিনিই বাংলা ভাষায় কথা বলছেন, তিনি বাংলাদেশি হয়ে যাচ্ছেন—এটা কেমন বিদেশাতঙ্ক? এসব মানুষকে বন্দিশালায় আটকে রাখার অধিকার পুলিশকে কে দিয়েছে?”
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?