বাংলাদেশের প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোহাম্মদ আজিজুর রহমানকে পাকিস্তানের রাওয়ালপিন্ডি মেডিকেল ইউনিভার্সিটি (আরএমইউ)-তে ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টি পাকিস্তানের শীর্ষস্থানীয় চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর একটি, যা স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা, উন্নত গবেষণা এবং কমিউনিটি স্বাস্থ্যসেবায় অবদানের জন্য খ্যাত।
বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রফেসর রহমানকে এই মর্যাদাপূর্ণ পদে নিয়োগের মাধ্যমে তার দীর্ঘদিনের দক্ষতা, শিক্ষাগত অবদান এবং চিকিৎসা ক্ষেত্রে নেতৃত্বকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হলো।
প্রফেসর রহমান এর আগে বহু আন্তর্জাতিক একাডেমিক পদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি জার্নাল অব দ্য কলেজ অব ফিজিসিয়ান অ্যান্ড সার্জন পাকিস্তানের আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ড সদস্য, এনালস অব কিং এডওয়ার্ড মেডিকেল ইউনিভার্সিটির আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ড সদস্য, পাকিস্তান চেস্ট সোসাইটির অফিসিয়াল জার্নালের সহ-সম্পাদক এবং ইন্ডিয়ান চেস্ট সোসাইটির অফিসিয়াল জার্নালের সম্পাদকীয় বোর্ডের সদস্য হিসেবে কাজ করেছেন।
বিশেষজ্ঞ মহলের মতে, এই নিয়োগ প্রফেসর রহমানের আঞ্চলিক ও বৈশ্বিক স্বীকৃতিকে আরও শক্তিশালী করবে এবং বক্ষব্যাধি চিকিৎসা ও চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে তার অবদানকে নতুন মাত্রায় তুলে ধরবে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?