মাত্র দুই মাসের ব্যবধানে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র সফরে গিয়েই চরম হুঁশিয়ারি ছুড়ে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির। মার্কিন মাটিতেই তিনি সরাসরি ভারতকে সতর্ক করে বলেন,
“সিন্ধু নদে ভারত বাঁধ নির্মাণ করলে অপেক্ষা করব, তারপর সেখানে ১০টা মিসাইল ছুড়ব।”
ফ্লোরিডার টাম্পায় তার সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে অসিম মুনির ভারতের বিরুদ্ধে একের পর এক কড়া হুমকি দেন। তিনি বলেন,
“যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে, যদি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাই—তাহলে পুরো বিশ্বের অর্ধেককে ধসিয়ে দেব, তারপর নিজেরাও ধ্বংস হবো।”
এই বক্তব্যের মধ্য দিয়েই তিনি কার্যত দক্ষিণ এশিয়ায় পারমাণবিক যুদ্ধের হুমকি ছুড়ে দেন।
অসিম মুনির স্পষ্ট করে বলেন,
“আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি মনে করি আমরা ডুবছি, তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককেও নিয়ে ডুববো।”
চলতি বছরের মে মাসেই ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনের সীমান্ত সংঘাত হয়েছিল। এর আগে এপ্রিল মাসে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় উত্তেজনা চরমে ওঠে। ওই হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল করে ভারত। নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দেয়—সিন্ধুর পানি আর পাকিস্তানকে দেওয়া হবে না, যা দুই দেশের মধ্যে নতুন করে ভয়াবহ সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?