পাকিস্তানে আবারও আগুন জ্বালাতে যাচ্ছে পিটিআই। সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে কারাগার থেকে মুক্ত করতে এবার আর পেছনে ফেরার উপায় রাখছে না দলটি। ৫ আগস্টকে কেন্দ্র করে দেশজুড়ে এক ‘চূড়ান্ত আন্দোলন’-এর হুঙ্কার দিয়েছে তারা। দলের শীর্ষ নেতারা ইতোমধ্যেই লাহোরে জড়ো হয়েছেন। প্রস্তুতি শেষ, এবার মাঠে নামার পালা।
প্রায় দুই বছর ধরে কারাবন্দি ইমরান খান। তার মুক্তির দাবিতে একাধিকবার আন্দোলনে নামলেও প্রত্যাশিত ফল আসেনি। কিন্তু এবার আর বসে থাকতে রাজি নয় পিটিআই। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর জানিয়ে দিয়েছেন, এবারের আন্দোলন হবে ‘চূড়ান্ত’। ঈদের পরই আন্দোলনের ঝড় তোলার ঘোষণা দিয়ে রেখেছিলেন তিনি। সেই ঘোষণার বাস্তব রূপ নিতে শুরু করেছে এখন।
গেল শনিবার লাহোরে গান্দাপুরের নেতৃত্বে একটি মিছিল পৌঁছানোর মধ্য দিয়েই আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা করে দলটি। জিও নিউজের প্রতিবেদন বলছে, গান্দাপুরের কণ্ঠ ছিল আগুনঝরা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন,
‘ইমরান খান কোনো অপরাধ ছাড়াই কারাগারে। এবার আমরা একসঙ্গে পরিকল্পনা করে আন্দোলনকে আরও বিস্তৃত করব। প্রতিটি প্রদেশে স্থানীয় বাস্তবতায় আন্দোলনের ছক কষতে হবে এবং ৫ আগস্টের মধ্যে তা চূড়ান্ত রূপ পাবে।’
পিটিআই সূত্র জানায়, ইমরান খানের নির্দেশেই দেশজুড়ে সরকারবিরোধী আন্দোলনের ঢেউ তুলতে যাচ্ছে তারা। প্রদেশ ও জেলা পর্যায়ে আন্দোলনের প্রথম ধাপ শুরু হবে, পরে তা ছড়িয়ে যাবে দেশজুড়ে। আন্দোলনের অবস্থান ও রুট খুব শিগগিরই ঘোষণা করা হবে।
ডনের খবরে আরও বলা হয়েছে, পিটিআইয়ের পাঞ্জাব শাখা ইতোমধ্যে পুরো প্রদেশজুড়ে নেতাকর্মীদের সক্রিয় করে ফেলেছে। আলিয়া হামজা মালিকের নেতৃত্বে আন্দোলনের জন্য দলে দায়িত্ব বণ্টনও চূড়ান্ত হয়েছে। দলের লক্ষ্য একটাই—৫ আগস্টের আগেই আন্দোলনকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাওয়া।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?